ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

মুগদায় পুলিশের সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৪৭ পিএম

রাজধানীর মুগদা থানার মান্ডার একটি বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসানের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার।

কামরুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তার বাবার নাম নূর মিয়া। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি এপিবিএনে যোগ দেন। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় থাকত। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

শিশির কুমার কর্মকার জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর আজ শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে গেছেন। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন। বর্তমানে তিনি ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। কামরুল হাসানের স্ত্রী বাদী হয়ে মুগদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর