ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ঢাকা মহানগরের সব আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল


  • আপলোড সময় : রবিবার ০৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনে মোট ১৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যাদের মধ্যে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতের একজন প্রার্থীসহ দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগরের ১৩টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, ১৩ আসনে মোট ২৫৩ জন মনোনয়নপত্র নেওয়া হয়েছিল, যার মধ্যে ১৭৪ জন জমা দিয়েছিলেন। যাচাই শেষে ১১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শরফ উদ্দিন বলেন, “বেশির ভাগ বাতিল হওয়া প্রার্থীরাই স্বতন্ত্র প্রার্থী, যারা ভোটারের ১% স্বাক্ষর দিতে পারেননি। কয়েকজন ঋণখেলাপের কারণে এবং কিছু প্রার্থী রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে বাতিল হয়েছেন। তবে তাঁরা আপিল করতে পারবেন।”

ঢাকার বাকি দুটি আসন ঢাকা-১৩ ও ঢাকা-১৫-এর মনোনয়নপত্র যাচাই করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী। তিনি জানান, ২০টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে ১১টি বৈধ, একটির মনোনয়ন স্থগিত এবং আটটি বাতিল হয়েছে।

ঢাকা মহানগরের জামায়াতের প্রার্থী মুহাম্মদ আশরাফুল হকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তিনি আগামী রোববার সংশ্লিষ্ট নথি জমা দেবেন এবং সময় প্রার্থনা করেছেন, যা মঞ্জুর করা হয়েছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর