জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে বৈধ প্রার্থীর সংখ্যা হয়েছে ১৮৪২ জন। নির্বাচন কমিশন (ইসি) রোববার (৪ জানুয়ারি) এই প্রাথমিক ফলাফল প্রকাশ করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩০০টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৫৬৮ জন প্রার্থী, যাদের মধ্যে ৩৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল।
জাচাই-বাছাই শেষে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করা হয়। ঢাকা অঞ্চলে ৩০৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩৮ জন, বাতিল হয়েছে ৫৬টি। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন বৈধ, ৭৪ জন বাতিল।
খুলনা অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৯৬ জন, বাতিল হয়েছে ৭৯টি। বরিশালে ১৩১ জন বৈধ এবং ৩১ জন বাতিল। সিলেট অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১১০ জন, বাতিল ৩৬ জন। ময়মনসিংহে ১৯৯ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে ১১২ জনের।
কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থী ২৫৯ জন, বাতিল হয়েছে ৯৭ জন। রংপুরে ২১৯ জন বৈধ এবং ৫৯ জন বাতিল। ফরিদপুর অঞ্চলে ৯৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে ৪৬টি।
নির্বাচন কমিশন জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের ৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়া কার্যক্রম সমাপ্ত হয়েছে। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এই ফলাফলের ওপর কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।
এই প্রক্রিয়া জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আকাশজমিন / আরআর