ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

শুধুমাত্র মিছিল-মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয়: রিজভী


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু মিছিল-মিটিং করার জন্য বিএনপির নাম ব্যবহার করে কোনো সংগঠন তৈরি করা উচিত নয়। বরং পেশার মানুষদেরকে সমাজে সম্মানিত অবস্থায় দাঁড় করানোর জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “শুধু মিছিল-মিটিং করার জন্য সংগঠন তৈরি নয়। আপনাদের পেশার মানুষ যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা যেন সবসময় সম্মানিত থাকে। পুলিশি হয়রানি বা অন্য কোনো ধরনের দমন থেকে মুক্তি পেতে আইন প্রণয়নের ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, দেশে গরিব, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষই বেশি হয়রানির শিকার হন। এ ধরনের মানুষদের জন্য মোটরযান চালক পেশাকে সম্মানজনক ও নিরাপদ করতে সরকার আইন প্রণয়ন করতে হবে।

রিজভী উদাহরণ দিয়ে বলেন, “আমি আমেরিকায় দেখেছি, সেখানে বিএ বা এমএ পাস অনেক যুবক ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও উবার বা ট্যাক্সি চালিয়ে উন্নতমানের জীবনযাপন করছেন। তারা বাড়ি কিনতে পারছে, পরিবার চালাতে পারছে। সেখানে কোনো শ্রেণিবিভাজন নেই। তাই আমাদেরও এমন সমাজ তৈরি করতে হবে, যেখানে ট্যাক্সি চালক বা এমপিও একজনের মতোই সম্মান পাবে।”

তিনি আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয় শেষ করেছে কিন্তু চাকরি পাননি, তারা স্বাধীন পেশায় নিযুক্ত হয়ে পরিবার ও সংসারের দায়িত্ব নিতে পারবে। তবে রাষ্ট্রকে তাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইন প্রণয়নসহ সহযোগিতা করতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী শফু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

রিজভী’র বক্তব্যের মাধ্যমে পেশাজীবী মানুষের অধিকার ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি মনে করান, সমাজের সব পেশার মানুষকে সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দেশের স্থায়ী উন্নয়নের অংশ।


এ সম্পর্কিত আরো খবর