ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ভোট গ্রহণ শুরু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৫৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এটি প্রথম জকসু নির্বাচন। এর আগে ১৯৮৭ সালে জগন্নাথ কলেজ থাকাকালীন কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

প্রথম জকসু নির্বাচনের কারণে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা। দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শন করে তারা ক্যাম্পাসে প্রবেশ করছেন।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি ভোটগ্রহণ বুথ থাকবে। ভোট গ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। শিক্ষার্থীরা ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এবং ভোট দেওয়ার পর ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। কর্মকর্তাদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক।

নির্বাচন চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত নিষিদ্ধ। ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যরা ভোট চলাকালীন সময়ে ঘোরাফেরা করতে পারবেন না। ভোট গ্রহণ শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসে মেডিক্যাল টিম অবস্থান করবে। নন-নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্মস্থলে থাকবেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবির পর নির্বাচন পুনরায় ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।


এ সম্পর্কিত আরো খবর