ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় গভীর রাতে ৩ দোকানে ডাকাতি


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৭ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপত্তা প্রহরীকে মারধোর করে তিনটি দোকান থেকে প্রায় ৬৫ লক্ষ টাকার মালামাল ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার তারাশী গ্রামের তালুকদার মার্কেটে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা প্রহরী ইয়াদুল শেখ (৬০) জানান, রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক তালুকদার মার্কেটে এসে থামে। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পানি খেতে চাইলে তিনি পানি আনতে যান। এ সময় পেছন থেকে তার মাথায় আঘাত করা হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে ডাকাতরা তার হাত, পা ও মুখ বেঁধে রেখে মার্কেটের তিনটি দোকানের শাটার ভেঙে লুটপাট চালায়।

ডাকাত দল সাদিয়া এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ব্যাটারি হাউস ও জারিফ মোটরস থেকে নতুন ও পুরাতন ব্যাটারি, মোটরসাইকেলের যন্ত্রাংশ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। অনেক চেষ্টার পর হাত-পায়ের বাঁধন খুলে পাশের বাসিন্দাদের ডেকে আনেন নিরাপত্তা প্রহরী ইয়াদুল। স্থানীয়দের সহায়তায় তাকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শামীম শিকদার জানান, তার দোকান থেকে অটোভ্যান ও ইজিবাইকের প্রায় ৪০ লক্ষ টাকার নতুন ও পুরাতন ব্যাটারি এবং ক্যাশবাক্স ভেঙে ৫০ হাজার টাকা লুট করা হয়েছে।

বিসমিল্লাহ ব্যাটারির মালিক মোস্তাফিজুর রহমান বলেন, তার দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার নতুন ও পুরাতন ব্যাটারি, আইপিএস, গাড়ির টায়ার এবং ক্যাশবাক্স ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা। এছাড়া জারিফ মোটরস থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ও নগদ ৩৬ হাজার টাকা লুট হয়েছে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান জানান, বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে।


আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর