ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে সুপার ক্যারাভানের প্রচারণা


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৬ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটের গুরুত্ব তুলে ধরতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ‘সুপার ক্যারাভান’। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী কোটালীপাড়া উপজেলা পল্লী উন্নয়ন একাডেমির সম্মুখে অবস্থান করে ক্যারাভানটি। এ সময় জনসাধারণের মাঝে ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা এবং নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশের সদস্য ও সাধারণ জনগণ। এছাড়াও গোপালগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই প্রচারণার মূল লক্ষ্য। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির পাশে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স স্থাপন করা হয়। সেখানে সাধারণ মানুষ তাদের নিজস্ব মতামত ও প্রত্যাশা লিখে তুলে ধরেন।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার ক্যারাভান’ নামের ১০টি বিশেষায়িত গাড়ি নিয়ে গত ২২ ডিসেম্বর থেকে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম শুরু হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর