সিরাজগঞ্জ প্রতিনিধি / : 82
সিরাজগঞ্জ প্রতিনিধি:
ঘটনাটি ঘটে ২৮ ডিসেম্বর ২০২৫ সালে সিরাজগঞ্জ সদর থানার চৌরাস্তায়। নিহত আব্দুর রহমান রিয়াদ (১৭) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে সিএনজিতে বসে ছিলেন। বিকাল আনুমানিক ৪:৪০ ঘটিকায় প্রধান আসামি মোঃ সাকিনসহ ১১ জন এবং অজ্ঞাতনামা ২০-২৫ জন ধারালো অস্ত্রধারী ব্যক্তি তাকে ঘিরে ধরে বেধরক কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াদের পিতা মোঃ রেজাউল করিম নিহতের পর সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা (মামলা নং-৪০, তারিখ-২৯/১২/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকে র্যাব-১২ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল।
গত ৭ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:৪০ ঘটিকায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল ঢাকা জেলার সাভার থেকে প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ সূত্র জানায়, আসামি সাকিনের গ্রেফতারের মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আকাশজমিন / আরআর