ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে বিদেশি পিস্তল- কাটা রাইফেল ও মাদকসহ আটক ৬


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৪ পিএম

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, রাইফেল ও মাদকসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার( ৯ জানুয়ারি ) রাতে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খোকন মিয়া (৫৫), মো. ফাহিম ভুঁইয়া (৩৫), নূরে মোহাম্মদ (১৮), মো.জুবায়ের (২৪), নাহিদ (১৮),  এসএম তৌহিদুজ্জামান (২১)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল ভুঁইয়া ও আবু সাইদের বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, রাইফেলের ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়। 

তিনি জানান, আটককৃতরা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতই তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 


এ সম্পর্কিত আরো খবর