ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে বিশ্বকাপের ভেন্যু


  • আপলোড সময় : সোমবার ১২ জানুয়ারী, ২০২৬ সময় : ২:২৯ পিএম

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতের অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।

ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ইতোমধ্যে দু’বার আইসিসিকে চিঠি দিয়েছে। তাতে আর্জি জানানো হয়, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছেন, ভারতের অন্য ভেন্যু মানে ভারতেই খেলা। বর্তমানে সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। প্রথম তিনটি কলকাতায়, শেষটি মুম্বাইয়ে। ভারতের ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।

জানা গেছে, আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে। একই তথ্য এনডিটিভিও প্রকাশ করেছে।

গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছে কি না, তা কোনো সংবাদমাধ্যম স্পষ্টভাবে উল্লেখ করেনি।

আইসিসির সম্ভাব্য যুক্তি হিসেবে এনডিটিভি জানিয়েছে, বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। এ ক্ষেত্রে আইসিসি বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরে, পূর্বের ম্যাচে দেশের কোনো নিরাপত্তা সমস্যা দেখা দেয়নি এবং বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা পর্যাপ্ত ছিল। সেই কারণেই তারা ভারতে খেলার বিকল্প প্রস্তাব দিতে পারে।

বিসিবির ভারতে নিরাপত্তা শঙ্কার সূত্রপাত হয় ৩ জানুয়ারি, যখন উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর বিসিবি প্রশ্ন তুলেছিল, একজন খেলোয়াড়ের নিরাপত্তা না দিতে পারলে পুরো বাংলাদেশ দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক ও দর্শকরা কীভাবে নিরাপদ থাকবেন।

ক্রিকবাজ জানায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই ক্ষীণ। আজ সোমবার আইসিসি এই বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে পারে।

তবে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, তা বিসিবি গ্রহণ না করার সম্ভাবনাই বেশি। চেন্নাইয়ে ম্যাচ সরানোর গুঞ্জনে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ভারতের অন্য ভেন্যু মানে ভারতেই হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।”


এ সম্পর্কিত আরো খবর