ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুর জেলা প্রশাসকের ভোট কেন্দ্র প্রস্তুতি নির্দেশনা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৩ পিএম

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, এবার যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন। আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিবেন, আমরা তাদের অন্য কাউকে দিয়ে দায়িত্ব দেব। কোনও অবস্থাতেই আগের মতো নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেব না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাদারীপুর সদর উপজেলার মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ভোট কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনো ভোট কেন্দ্রে গিয়ে যদি পরিবেশ ঝুঁকিপূর্ণ মনে হয়, সাথে সাথে জানাবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের কাছে উপহার দিতে চাই। এই সংকল্প আমাদের।

তিনি ভোটারদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “সবাই যেন নিজের নিজের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করে। ভোটকেন্দ্রে গিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্ররোচনা সহ্য করা হবে না।”

মাদারীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে ভোটগ্রহণ শৃঙ্খলাবদ্ধ ও নির্বিঘ্ন হয়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর