ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিহতের সংখ্যা ২৫০০ ছাড়াল

ইরানে সোলতানির মৃত্যুদণ্ড, পশ্চিমাদের উদ্বেগ


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে এক নেতা, এরফান সোলতানি, মৃত্যুদণ্ডের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান এমন ফাঁসি কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে। সাক্ষাৎকারটি মঙ্গলবার রাতে প্রচারিত হয়। এর কয়েক ঘণ্টা পরই ইরানের ভেতরে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিফিং করার কথা ছিল।

তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে ২৬ বছর বয়সী সোলতানি গ্রেপ্তার হন। ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হওয়ার আগে, বিক্ষোভ তুঙ্গে থাকাকালীন তিনি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্কবার্তা দিয়েছে, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন করতে ‘তড়িঘড়ি বিচার এবং খামখেয়ালি মৃত্যুদণ্ড’ কার্যকরের পথ বেছে নিতে পারে। নরওয়েভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’-এর তথ্যমতে, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৫০০ ফাঁসি কার্যকর করা হয়েছে।

সিবিএস নিউজে ট্রাম্প আরও বলেন, চলমান বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে এবং তিনি এই বিষয়ে অবগত। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ তথ্য দিয়েছে, বুধবার ভোরে ইরানে নিহতের সংখ্যা কমপক্ষে ২ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২ শিশুও রয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ১০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবার সরকারিভাবে নিহতের তথ্য স্বীকার করেছে। একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, দেশজুড়ে ‘অনেক মানুষ শহীদ হয়েছেন’।

এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। বেশ কিছু পশ্চিমা দেশও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।

ট্রাম্পের সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল, ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তার মন্তব্য কী। জবাবে তিনি ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন হামলা এবং ২০১৯ সালে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যার প্রসঙ্গ টেনে ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, “ইরানে যা ঘটছে, আমরা তা দেখতে চাই না। যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করতে শুরু করে, তখন এর পরিণতি মোটেও ভালো হবে না।”

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, “ইরানের দেশপ্রেমিকেরা, আন্দোলন চালিয়ে যান। খুনি ও অত্যাচারীদের নাম মনে রাখুন। তাদের এর জন্য চড়া মূল্য দিতে হবে।”

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন মন্তব্য করেছে, ওয়াশিংটনের হুমকি ‘ব্যর্থ হবে’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কৌশল মূলত শাসনব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যই লক্ষ্য করে তৈরি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর