ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লোহাগড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৩ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

নড়াইল আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়ে আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মো. আজগর শেখের ছেলে। সেনা সদস্যরা তার কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন ও নগদ ৩৮ হাজার ৯২০ টাকা জব্দ করেন।

আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত মালামালকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার কারণে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর