রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাবতলী গ্রামের মোঃ তালহা (১১), যিনি পঞ্চম শ্রেণির ছাত্র, গত বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী প্রধান মার্কেটের সামনে থেকে নিখোঁজ হন। তালহার বাবা এমরান প্রধান জানান, সকাল সাড়ে আটটার দিকে তালহা মার্কেটের সামনে খেলছিলো। কিছুক্ষণ পর বাড়ি ফিরে না আসায় তার মা তাকে খুঁজতে বের হন। মার্কেট ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এমন পরিস্থিতিতে এমরান প্রধান রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি সকল সচেতন ও সহৃদয়বান ব্যক্তির প্রতি আহ্বান জানিয়েছেন, যদি কেউ মোঃ তালহার কোনো তথ্য পেয়ে থাকেন, তবে দ্রুত রূপগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য। স্থানীয়রা শিশুটির দ্রুত ফিরে আসার জন্য দোয়া ও সাহায্যের আবেদন করেছেন।
রূপগঞ্জ থানা পুলিশও শিশুটির সন্ধানে অভিযান শুরু করেছে। এলাকার সবাই শিশু তালহার সন্ধানে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত শিশুটির নিরাপদ প্রত্যাবর্তনের প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।
নিখোঁজ হওয়া শিশু মোঃ তালহার ছবি ও তথ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দ্রুত তাকে পাওয়া যায়। শিশু তালহার নিরাপদে ফিরে আসা ও তার পরিবারকে এই দুঃসময়ের মধ্য থেকে মুক্তি দেওয়াই এখন সবার লক্ষ্য।
আকাশজমিন / আরআর