ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুর-৪: মুজাহিদ বেগের প্রার্থীতা ফিরে পাওয়ায় নির্বাচনী উত্তেজনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:০৮ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বুধবার (১৪ জানুয়ারি) তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। এই খবরে নির্বাচনী এলাকায় আনন্দের ঢেউ বয়ে গেছে। সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। প্রার্থীতা ফিরে পাওয়ার আগেই তিনি হাট-বাজার, পাড়া-মহল্লা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে তার স্পষ্ট বক্তব্য এবং সাবলীল আচরণ ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রার্থীতা পুনর্বহালের পর মুজাহিদ বেগ বলেন, “আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ন্যায়বিচারের ওপর আস্থা রেখেছি। অবশেষে সেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রার্থীতা শুধু আমার নয়, এটি সাধারণ মানুষের প্রার্থীতা।” তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুজাহিদ বেগ পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান প্রার্থী হিসেবে পরিচিত। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে তার নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের ঢল নামে। তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করে।

বিশ্লেষকরা মনে করছেন, মুজাহিদ বেগের প্রার্থীতা ফিরে পাওয়া আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, তিনি ভোটারদের আস্থা কতটুকু অর্জন করতে সক্ষম হবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর