ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী সময়ের জন্য বন্ধ করে আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, ইরানের আকাশসীমায় আবারও বিমান প্রবেশ করছে। ফ্লাইটরাডার২৪ নিশ্চিত করেছে, ইরানের আকাশসীমা বন্ধের নোটিশের সময় শেষ হয়ে গেছে।

এরপর বিমান আবারও দেশটিতে প্রবেশ করা শুরু করে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট বাদে নিজেদের আকাশসীমায় সবধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা ও দেশব্যাপী বিক্ষোভের মুখে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

এদিকে গত দুইদিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা বাড়লেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়াও বন্ধ করে দিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত কয়েকদিন ধরে ট্রাম্প যে ধরনের হুমকি দিচ্ছিলেন, সেটি থেকে তার সর্বশেষ বক্তব্য অনেকটাই ‘নরম সুরের’ ছিল। ট্রাম্প অবশ্য পাশাপাশি হুমকি দিয়েছেন, যদি ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত সময়ে সহিংস রূপ ধারণ করে। বিক্ষোভকারীরা সরকারি অবকাঠামো, মসজিদ, পুলিশের গাড়িতে আগুন দেন। এরপর নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নেয়। এতে হাজার হাজার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারান। সর্বশেষ তথ্য অনুযায়ী বিক্ষোভ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং কোনো বিক্ষোভকারীকে আর তেহরান বা অন্যান্য বড় শহরে দেখা যাচ্ছে না।

সূত্র: তুর্কি টুডে


এ সম্পর্কিত আরো খবর