ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

নড়াইল প্রতিনিধি

বিএনপি'র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, উপজেলা যুবদলের আহŸায়ক খান মাহমুদ আলম প্রমুখ।

এছাড়াও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ম›জুরুল সাঈদ বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকে মিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ, উপজেলার নলদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. হেমায়েত হোসেন মোল্যা, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, উপজেলা যুব নেতা মো. লিয়াকত হোসেন লিপু সহ জেলা, উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর