ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ঝালকাঠিতে নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

ঝালকাঠিতে নির্বাচনী পরিবেশে সৌহার্দ্য ও নীতিনির্ভর রাজনীতির চর্চা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ’। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ঝালকাঠিঝালকাঠি প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি মতবিনিময় করা, পিছিয়ে থাকা জনগোষ্ঠী ও পেশাজীবীদের সমস্যা তুলে ধরা এবং নির্বাচনী প্রতিশ্রুতিতে স্বচ্ছতা নিশ্চিত করা। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা এবং সহিংসতা ও বৈরিতার পরিবর্তে যুক্তিভিত্তিক রাজনৈতিক আলোচনা প্রতিষ্ঠা করাই ছিল মূল লক্ষ্য।

সংলাপের বিভিন্ন সেশন পরিচালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দিপু হাফিজুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার। সভাপতিত্ব করেন এডভোকেসি ফোরামের আহ্বায়ক এডভোকেট শাহাদাৎ হোসেন

সংলাপে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আগে থেকে রেকর্ড করা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রার্থীদের সামনে উপস্থাপন করা হয়, যেখানে প্রশ্নকারীরাও সরাসরি উপস্থিত ছিলেন। আবাসন প্রকল্পের অধিবাসী আবদুর রহমান যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিবেশ উন্নয়নের পরিকল্পনা জানতে চেয়েছেন। নারী উদ্যোক্তা কবিতা হাওলাদার নারীদের জন্য ব্যবসাবান্ধব ঋণ, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রার্থীদের উদ্যোগ সম্পর্কে প্রশ্ন তোলেন। কাঁসাপিতল শিল্পের প্রতিনিধি অমিত বণিক ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তা ও বাজার সম্প্রসারণের পরিকল্পনা জানতে চান। শ্রমিক প্রতিনিধি হৃদয় শেখ শ্রমিকদের মজুরি, কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে প্রার্থীদের অবস্থান জানতে আগ্রহ প্রকাশ করেন। প্রতিবন্ধী উন্নয়ন সংগঠক ফয়সাল রহমান প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, বিশেষায়িত স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সমাজে অন্তর্ভুক্তি বিষয়ে প্রার্থীদের পরিকল্পনা জানতে চেয়েছেন।

বক্তারা নির্বাচনী সহিংসতা, ভয়ভীতি ও অনিয়ম বন্ধ করে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, ঘুষ ও ক্ষমতার অপব্যবহার রোধে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দেন।

সংলাপে অংশ নেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর প্রতিনিধি জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর। তারা প্রার্থীদের মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, শ্রমিক ও প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, এ ধরনের সংলাপ নির্বাচনী পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর