ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ফেব্রুয়ারিতে রিহ্যাব নির্বাচনঃ সব পদে সরাসরি ভোট


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৩ পিএম

অনলাইন রিপোর্টার

আবাসন খাতের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে সব পদে সরাসরি ভোটের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। রিহ্যাব নির্বাচন বোর্ড শনিবার (১৭ জানুয়ারি) সব পদের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

এবারের নির্বাচনে সভাপতি, প্রথম সহ সভাপতি, সহ সভাপতি ও পরিচালকসহ সব পদে সরাসরি ভোট গ্রহণ হবে। এর ফলে সংগঠনের সদস্যরা সরাসরি প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে। রোববার (১৮ জানুয়ারি) রিহ্যাবে সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালনা পর্ষদের ২৯টি পদে এবার সবাই সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নির্বাচনে অংশ নেবে আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং হৃদয়ে বাংলাদেশ নামে তিনটি প্যানেল। ঐক্য পরিষদ পুরো প্যানেল নিয়ে নির্বাচনে লড়বে। গত নির্বাচনে তারা ২৯টি পরিচালক পদের ২৫টিতে জয়ী হয়েছিল। অন্য দুই প্যানেল অধিকাংশ পদে প্রার্থী রাখতে পারেনি।

সভাপতি পদে তিনজন প্রার্থী লড়বেন। তারা হলেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নব উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম এবং গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল। সিনিয়র সহসভাপতি পদে লড়বেন বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাক।

চারটি সহসভাপতি পদের জন্য মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহসভাপতি-১ পদের জন্য লড়বেন পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস এবং অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাদি। সহসভাপতি-২ পদের জন্য লড়বেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক এবং রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু।

সহসভাপতি-৩ পদের জন্য লড়বেন র‍্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া ও রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ। সহসভাপতি (অর্থ) পদে লড়বেন অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ এবং অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন। চট্টগ্রাম থেকে একটি সহসভাপতি পদের বিপরীতে লড়বেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভুঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ এবং সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান।

পরিচালনা পর্ষদে মোট ২২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ২ জন। ঢাকা থেকে নির্বাচনে লড়বেন ৩৯ জন প্রার্থী। চট্টগ্রাম থেকে দুটি পরিচালক পদের বিপরীতে লড়বেন তিনজন। ঢাকায় ভোটার সংখ্যা ৪৬১ জন, চট্টগ্রামে ৫৮ জন।

নির্বাচনের এই নতুন ব্যবস্থা রিহ্যাবের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সরাসরি ভোট প্রক্রিয়ার মাধ্যমে সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্ধারণ করতে পারবে, যা সংগঠনের স্বচ্ছতা ও অংশগ্রহণকে বাড়াবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর