ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

মাদারীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৬


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর একটি ক্ষুদেবার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইকে চাপা দেয়। এ ঘটনার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অনেকেই আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে।”

দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর