ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০৮ পিএম

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগায় এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১। আগুনে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটিতে একজন রোগীসহ মোট চারজন যাত্রী ছিলেন। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি থামান। এরপর তাৎক্ষণিকভাবে রোগীসহ সবাই নিরাপদে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। ঘটনাস্থলে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগুনে অ্যাম্বুলেন্সটি আংশিকভাবে পুড়ে যায় এবং প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত সড়কে হঠাৎ আগুন লাগার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে সময়মতো যাত্রীদের নিরাপদে নামানো এবং ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতিতে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর