আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল অধ্যাপক ডাঃ শাহ মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বগুড়া সদর-৬ আসনের নির্বাচন পরিচালনা উপকমিটি (চিকিৎসক) আহ্বায়ক ডাঃ মাসুদ আক্তার জিতু। এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী উমামা উমায়ুন মনি চৌধুরী, প্রকৌশলী জহিরুল ইসলাম, কেন্দ্রীয় উপকমিটি আহ্বায়ক ডাঃ পারভেজ রেজা কাঁকন, ফাউন্ডেশনের উপদেষ্টা কৃষিবিদ ড. আব্দুল করিম, নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য সচিব ও বিএমএ বগুড়ার আহ্বায়ক ডাঃ আজহারুল হাবিব রোজ।
সভায় ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ কমিটি (চিকিৎসক) সদস্য অধ্যাপক ডাঃ মাহামুদুর রহমান মিহি, শজিমেক এর অধ্যক্ষ ডাঃ ওবায়দুর রহমান তরফদার নাহিদ, ডাঃ ইউনুস, শিক্ষক আলিমুর রেজা তরুণ, প্রকৌশলী রোকন তালুকদার, কৃষিবিদ আশিকুল ইসলাম নিরু, প্রকৌশলী রোকন, মনির হোসেন, কৃষিবিদ নিরব, ডাঃ এম এ ওয়াহেদ, ডাঃ এম আর হাসান, ডাঃ মেহেদী হাসান শুভ, ডাঃ আনোয়ার হোসেন মুকুল, ডাঃ জিয়াউর রহমান, ডাঃ জাভেদ আহমেদ, ডাঃ সাজিদ ইমতিয়াজ এবং ডাঃ রাসেল উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এ আসনের জনগণের সমস্যা, উন্নয়ন, সামাজিক সেবা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন পেশাজীবী তাদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষাগত সুযোগ এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ডাঃ মাসুদ আক্তার জিতু বলেন, ফাউন্ডেশন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে জনগণের প্রয়োজন ও প্রত্যাশা বুঝতে চায়। আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হোক।
ডাঃ পারভেজ রেজা কাঁকন বলেন, নির্বাচনের সময় জনগণকে সচেতন ও তথ্যপ্রাপ্ত রাখার মাধ্যমে ভোট প্রক্রিয়া সুষ্ঠু করা হবে। আমরা জনগণের সঙ্গে যোগাযোগ ও তাদের সমস্যা সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ এবং সমাজসেবকরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন সামাজিক সমস্যা, যুব শক্তি বিকাশ এবং নির্বাচনী স্বচ্ছতা বিষয়ক মতামত প্রদান করেন। ফাউন্ডেশন নেতারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সকল প্রস্তাব বিবেচনা করবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের সঙ্গে সংযোগ স্থাপন ও তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আকাশজমিন / আরআর