ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে গাঁজার গাছসহ আটক, জেল-জরিমানা


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৩৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজার গাছসহ বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন বিচারক। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।

আটককৃত বাসুদেব বর্মন উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ বর্মন এর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার দুপুরে উপজেলার ছোটকালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অভিযুক্ত বাসুদেব এর বসত বাড়ির আঙিনাই ২ টি গাঁজার গাছ এরমধ্যে একটি কর্তন করা এবং একটি জীবিত যার উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন ৮ কেজিসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তোলা হলে বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযুক্তকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদ পেয়ে বাসুদেব নামে একজনকে গাঁজার গাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আসামিকে জেল-জরিমানা করেন বিচারক।


এ সম্পর্কিত আরো খবর