ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আটজন আহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে নড়াইল সদর উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।

আহতরা হলেন সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা এবং বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের লোক বলে জানিয়েছেন আহতদের স্বজনরা।

আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মামলার হাজিরা দিতে তারা নিজ এলাকা থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খাইরুজ্জামান খায়ের ও নিউটন মোল্লার নির্দেশে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করা হয়।

হামলার পর স্থানীয় লোকজন ও আহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা আহতদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

আহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে ছিল। মামলার হাজিরায় যাওয়ার পথে দুর্বল মুহূর্তে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে, নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এটি কোনো একতরফা হামলা নয়। পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড়ে এলাকার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে তৎপরতা বাড়িয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর