ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে আমীরে জামায়াতের পথসভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের শুভাগমন উপলক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন বগুড়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। সভা শুরুর আগেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে এবং পুরো মোকামতলা হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, ন্যায়বিচার এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার হচ্ছে। এসব থেকে মুক্তি পেতে হলে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সোনাতলা–সারিয়াকান্দি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর। অতিথিরা তাদের বক্তব্যে দেশের রাজনৈতিক বাস্তবতা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসম্পৃক্ত আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তারা দাবি করেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সবসময় আপসহীন ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।

পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের কর্মীদের উদ্দেশে বলেন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে মাঠে সক্রিয় থাকতে হবে।

পথসভায় অংশ নিতে শিবগঞ্জসহ আশপাশের উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পথসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এই পথসভা আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর