ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে বহিষ্কার


  • আপলোড সময় : শনিবার ২৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিজেএসডি) ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে জারি করা এক লিখিত আদেশে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতা হলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ। দলীয় সূত্র জানায়, দায়িত্বশীল পদে থেকে তিনি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের আচরণ সংশোধনে ব্যর্থ হন।

লিখিত আদেশে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে সংগঠনের আদর্শ, ঐক্য ও শৃঙ্খলা রক্ষার্থে সৌমিক হাসান সোহাগকে ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, এই বহিষ্কারাদেশ আগামী ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে কার্যকর হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মশিউর ইসলাম সোহেল স্বাক্ষরিত প্যাডে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। একই সঙ্গে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে।

এদিকে বহিষ্কারাদেশের অনুলিপি ময়মনসিংহ-১১ (ভালুকা) বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের নিকট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত সময়োপযোগী। দলীয় আদর্শ ও সাংগঠনিক নিয়ম ভঙ্গ করলে যে কাউকে ছাড় দেওয়া হবে না—এমন বার্তাই এই বহিষ্কারের মাধ্যমে দেওয়া হয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, ভবিষ্যতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শৃঙ্খলা ও ঐক্য অটুট রাখতে প্রয়োজন হলে আরও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় ভালুকা উপজেলা শ্রমিক দলের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। তবে দলীয় নেতারা বলছেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত অনিবার্য।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর