ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদকবিরোধী ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন গোয়ালন্দের সাগর ও সম্রাট জুটি


  • আপলোড সময় : সোমবার ২৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৪৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল"-স্লোগানে রাজবাড়ীতে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টানা ৪ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে  গোয়ালন্দ উপজেলার সাগর ও সম্রাট জুটি। রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজবাড়ী রাজবাড়ী অফিসার্স ক্লাব ইনডোর মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সাগর ও সম্রাট রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, সাগর ও সম্রাট জুটি রাজবাড়ী জেলা সদর, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে একটানা পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তারিফ উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিলে সার্জন ডা. এস. এম. মাসুদ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর