ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যসহ গ্রেফতার ৩


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য কে আটক করেছে পুলিশ। ১ টি গরু ও ২ টি পিকআপ ভ্যান গরু বিক্রির নগদ দেড় লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু।

এসময় তিনি জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দী এলাকার ওবায়দুর শেখ পাবনা জেলার ঈশ্বর্দী হরনখুলা হাট থেকে তিন টি গরু কিনে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা প্রানী সম্পদ ইনস্টিটিউট এর কাছে এলে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা গাড়ি চাপ দিয়ে থামিয়ে ফেলে এর পর গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে থানা এসে অভিযোগ দিলে পুলিশ গোপন সংবাদের ভিত্তি করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও পদ্মা সেতুর টোলপ্লাজার ভিডিও দেখে আন্ত জেলা ডাকাত দলের তিন সদস্য কে গ্রেফতার করে। আটককৃতরা হলেন, চাঁদপুরের সদর উপজেলার ষোলঘর পাকা মসজিদ এলাকার মিজান ব্যাপারীর ছেলে মো. ফারুক হোসেন(৩৮),  বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভাংগার মোড় এলাকর মৃত নুর মাতুব্বরের পুত্র মো. শাহিন মাতুব্বর (২৭) ও ডাকাতির গরুর ক্রেতা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা লক্ষণগঞ্জ এলাকার বাবুল মিয়ার পুত্র মোবারক হোসেন (৩২)।

তিনি আরও বলেন, এই ঘটনায় ছিনতাইকৃত ২ টি মাহিন্দ্রা বিগব্লোরো, ডীপ ফ্রিজে সংরক্ষিত ২৫ কেজি গরুর মাংস, ১ টি জীবিত গরু ও গরু বিক্রির দেড় লাখ টাকা জব্দ করা হয়।এই ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলে। আসামীদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে। 


এ সম্পর্কিত আরো খবর