ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ট্রাকভর্তি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর এক সফল অভিযানে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে ​র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। মান্নান নগর থেকে রানীর হাটগামী পাকা রাস্তার ওপর মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন: মো. ছাইফুল ইসলাম (৪২), পিতা: মৃত ছইরুদ্দিন ও মো. নয়ন আলি (৩৩), পিতা: মৃত নজরুল ইসলাম। তারা উভয়েই নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারনাচকৈড় গ্রামের (পৌরসভার ৩নং ওয়ার্ড) বাসিন্দা।​অভিযান চলাকালে মাদকদ্রব্য ছাড়াও মাদক কেনাবেচায় ব্যবহৃত:​ ১টি ট্রাক (মাদক বহনের কাজে ব্যবহৃত)​ ৩টি মোবাইল ফোন ও ​নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
​র‍্যাব-১২-এর র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‍্যাবের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর