ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আবির হোসেন (১৭)। তিনি সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে সিংগাইর পৌরসভার ঋষিবাড়ি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম ১১৬৭৩৩) ও ঢাকাগামী একটি সিমেন্টবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবাহী ট্রাকটি সড়কের পাশে থাকা মোটরসাইকেল আরোহী আবির হোসেনকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী আবির হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সিমেন্টবাহী ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা কাভার্ডভ্যানের আহত চালককে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। নিহত আবির হোসেনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। এখানে প্রায়ই ভারী যানবাহনের চলাচল থাকে। বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায় সময়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিহত আবির হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, তিনি একজন শিক্ষার্থী ছিলেন। অল্প বয়সেই তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনদের আহাজারিতে পুরো খোলাপাড়া এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত সিমেন্টবাহী ট্রাকটি শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে স্থানীয়রা দ্রুত সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা জোরদার ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর