ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, উৎসবের আমেজ


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

১৯ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। শহরজুড়ে চলছে প্রস্তুতি, সাজানো হচ্ছে জনসভার মঞ্চ ও আশপাশের এলাকা।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তিনি। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনি জনসভা।

তিনি বলেন, তারেক রহমানের এই সফর বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় চেয়ারম্যান হিসেবে তিনি বগুড়ার জনসমক্ষে বিএনপির নির্বাচনি অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এ সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। এরপর বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হয়ে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় অবস্থিত চার তারকা হোটেল নাজ গার্ডেনে তিনি রাত্রিযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে।

সূত্র জানায়, বগুড়ায় অবস্থানকালে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। আগামী ৩০ জানুয়ারি সকালে তিনি বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভায় অংশ নেবেন।

পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীতে নিজ পিতৃভূমিতে যাবেন এবং সেখান থেকে পুনরায় হোটেলে ফিরে রাত্রিযাপন করবেন। পরদিন ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

এদিকে তারেক রহমানের জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠ পরিদর্শন করেছেন।

জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, তারেক রহমানের সফর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। সাধারণ মানুষের মধ্যেও এই সফর নিয়ে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে।

অন্যদিকে, সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর