ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দৌলতদিয়ায় সামার গোল্ড পেঁয়াজের মাঠ দিবস


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এসিআই কোম্পানির হাইব্রিড সামার গোল্ড জাতের পেঁয়াজ সম্পর্কে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক বীজ ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা ও লাভজনক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

“এসি আই বীজ ভালো বীজ”—এই স্লোগানকে সামনে রেখে এসিআই সীড কোম্পানি লিমিটেড মাঠ দিবসটির আয়োজন করে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্কাস আলী হাইস্কুল সংলগ্ন স্থানীয় বাজার এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকদের উদ্দেশে হাইব্রিড সামার গোল্ড জাতের পেঁয়াজের বৈশিষ্ট্য, চাষ পদ্ধতি, রোগবালাই দমন কৌশল এবং উৎপাদন খরচ কমিয়ে কীভাবে বেশি লাভ অর্জন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা মাঠ পর্যায়ে এই জাতের পেঁয়াজ চাষের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন। তিনি বলেন, উন্নত ও মানসম্মত বীজ ব্যবহার করলে স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। হাইব্রিড সামার গোল্ড পেঁয়াজ একটি উচ্চ ফলনশীল জাত, যা তুলনামূলক কম সময়ে পরিপক্ব হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। এ কারণে কৃষকদের জন্য এটি একটি লাভজনক সম্ভাবনা তৈরি করছে।

তিনি আরও বলেন, দেশের কৃষিকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের বিকল্প নেই। এসিআই সীড কোম্পানি দীর্ঘদিন ধরে গবেষণাভিত্তিক উন্নত বীজ কৃষকদের মাঝে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ন আহমেদ, স্পীড কোম্পানির এরিয়া ম্যানেজার মো. মেহেদী হাসান, মার্কেটিং অফিসার আলআমিন, স্থানীয় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মোহাম্মাদ শেখ, হোসাইন শেখ, মো. সেলিম হাসান এবং পেঁয়াজ চাষী মো. শহীদুল ইসলামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের কৃষক ও ব্যবসায়ীরা।

এসিআই সীড কোম্পানির গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ন আহমেদ বলেন, আধুনিক ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে বেশি লাভবান হতে পারেন। তিনি বলেন, ইতোমধ্যে অনেক কৃষক এসিআই বীজের হাইব্রিড সামার গোল্ড পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন এবং বাজারে ভালো দাম পাচ্ছেন।

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা নতুন জাতের বীজ সম্পর্কে বাস্তব ধারণা পান, যা ভবিষ্যতে চাষাবাদে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই নিয়মিতভাবে এ ধরনের মাঠ দিবস আয়োজন করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর