সাতক্ষীরা প্রতিনিধিঃ
বহিষ্কারাদেশ প্রাপ্ত নেতাদের মধ্যে কালিগঞ্জ উপজেলার তালিকায় রয়েছেন আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক বাপ্পী হোসেন, আব্দুল্লাহ আল মামুন, অলিউর রহমান এবং সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম। আর আশাশুনি উপজেলার বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন আহ্বায়ক মোঃ ইয়াসির আরাফাত পলাশ, যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন এবং সদস্য সচিব মোঃ সবুজ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা এখন থেকে ছাত্রদলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না এবং সংগঠনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই ধরনের পদক্ষেপ গুরুত্বসহকারে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা ছাত্রদল এবারের নির্বাচনী প্রচারণায় একজোট হয়ে কাজ না করে নিজেদের মতো স্বাধীনভাবে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় সংসদ বিষয়টি যাচাই-বাছাই শেষে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
আকাশজমিন / আরআর