ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সাতক্ষীরা-১ আসনের দুই প্রার্থীকে শোকজ


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও জামায়াত মনোনীত প্রার্থী ইজ্জতউল্লাহর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন ও ব্যানার গাছ, বিদ্যুতের খুঁটি ও যানবাহনে অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এ স্থাপনাগুলো ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসার সামনে, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে, ট্রাক টার্মিনাল মোড় ও কলারোয়া উপজেলা মোড়ে পাওয়া গেছে।


অন্যদিকে জামায়াতের প্রার্থী ইজ্জতউল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেস্টুনগুলো তুলশীডাঙ্গা, মুরারীকাটি, হেলাতলা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, গোপীনাথপুর মোড়সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে।

এই কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ৭(গ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ‘The Representation of the People Order, 1972’ এর Article 91A ও 91AA অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ।

আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২:৩০ মিনিটের মধ্যে নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে জানাতে হবে।

উক্ত শুনানি সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত নং-২ এ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর