ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

শহীদ জিয়া স্মৃতি সংসদ কিশোরগঞ্জে ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৪৬ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

শহীদ জিয়া স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলা শাখায় ৫৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ শাহীনুর রহমান খান শাহীন এবং সদস্য সচিব হিসেবে মোঃ সিদ্দিকুর রহমান রিপনকে ঘোষণা করা হয়েছে। এই অনুমোদন এসেছে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোঃ মিরাজ সিকদার এবং কেন্দ্রীয় নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের স্বাক্ষরিত অফিসিয়াল পত্রের মাধ্যমে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এডভোকেট জাকির হোসেন তালুকদার, ইউসুফ আলী, এনামুল কবীর জুলহাস ও আ.ফ.ম জহিরুল ইসলামসহ আরও ৩৬ জন, এবং সদস্য হিসেবে ২০ জন রয়েছেন। এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য অনুমোদিত।


নবগঠিত আহ্বায়ক মোঃ শাহীনুর রহমান খান জানান, শহীদ জিয়ার ইস্পাতকঠিন গণঐক্য বজায় রাখা এবং তাঁর আদর্শ, নীতি ও নৈতিকতা মেনে চলার অঙ্গীকারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া, গণতন্ত্রের আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার পাশাপাশি আগামীর বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ার রূপকার তারেক জিয়ার আদর্শ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আমরা জনগণের মাঝে জাতীয়তাবাদী বীজের প্রসার ঘটাতে দৃঢ়সংকল্পবদ্ধ এবং এই লক্ষ্যে থেকে আমরা একদিনও বিচ্যুত হব না।

শাহীনুর রহমান খান আরও বলেন, এই আহ্বায়ক কমিটি কিশোরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যক্রম গতিশীল করে তোলা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করবে। একই সঙ্গে দলের আদর্শ ও মূল্যবোধের সঠিক প্রচার-প্রসারে কাজ করবে। আমরা জনমত গঠন এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবো।

শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা শাখার এই নতুন কমিটির অনুমোদন কিশোরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর