ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনা-৪ আসন

মানবিক রাজনীতিতে এগিয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:০৫ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল নির্বাচনী প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। পাবনা জেলা আমিরের দায়িত্ব পালন করাসহ এ আসনের বিভিন্ন গ্রামগঞ্জে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন তিনি।

দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঈশ্বরদী উপজেলার ভ্যালু পাড়া এলাকার কৃতি সন্তান অধ্যাপক আবু তালেব মন্ডল জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য। জনপ্রিয় ও মানবিক নেতা হিসেবে স্থানীয় নেতাকর্মী, ভোটার ও সুশীল সমাজের মধ্যে ইতোমধ্যে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা ও অধ্যাপনার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন অধ্যাপক আবু তালেব মন্ডল। দীর্ঘ দুই দশক ধরে জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাও ছিলেন।

নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে ঈশ্বরদী উপজেলা জামাতের ডঃ নুরুজ্জামান প্রামানিক, শিক্ষক মাওলানা গোলাম রব্বানী খান, জামাত নেতা আবু সাঈদ, পৌর জামাতের আমির গোলাম আযম ও মাসুম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রতিদিন সকালে তার বাড়ির সামনে ও নির্বাচনী অফিসে অসংখ্য নেতা, সমর্থক ও ভোটাররা উপস্থিত হন। তিনি নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে হতদরিদ্রদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছেন। এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, ঈদগাহ ও গোরস্থানের প্রতি তাঁর আন্তরিক নজর ও সহযোগিতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত।

স্থানীয় ভোটাররা অধ্যাপক আবু তালেব মন্ডলকে মানবিক নেতা, সফল রাজনীতিবিদ ও খোদাভীরু মানুষ হিসেবে দেখে থাকেন। তিনি কৃষকের ফসলের দুশ্চিন্তা, তরুণদের কর্মসংস্থানের সংকট এবং নারীদের নিরাপত্তা বিষয়ে বিশেষ মনোযোগ দিচ্ছেন।

স্থানীয়রা মনে করেন, একজন সফল রাজনীতিক হিসেবে তিনি সকল শ্রেণির মানুষের কথা ধৈর্যের সঙ্গে শুনে মানবিক পেশাজীবীর অংশগ্রহণ সময়ের দাবি পূরণ করছেন। তাঁর অর্জিত বিশ্বাস ও ভালোবাসাই এখন তাঁর রাজনৈতিক শক্তির মূল ভিত্তি।

আসন্ন নির্বাচনে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশিক্ষিত ও ক্যাডারভিত্তিক সংগঠন। এখানে নেই কোনো হিংসা, বিদ্বেষ বা গ্রুপিং। আমি প্রতিদিন গণসংযোগের মাধ্যমে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরছি।"

তিনি বলেন, "ঈশ্বরদীর হরিজন পল্লীতে ইসলাম ও হিন্দু ভেদাভেদ ভুলে একত্রে সভা করেছি। আমি সহজ-সরল, অহংকারহীন ও মানুষের প্রতি আন্তরিক। আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নই, মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী।"

স্থানীয়রা মনে করছেন, বিএনপির গ্রুপিং ও জনবিরোধী কর্মকান্ডের কারণে এ আসনের নির্বাচনী মাঠের শেষ হাটিতে অধ্যাপক আবু তালেব মন্ডলই আসবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর