ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ইতিহাসের সর্বোচ্চ দরপতন:

এক ডলারে মিলছে ১৬ লাখের বেশি ইরানি রিয়াল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়াল আজ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বুধবার (২৮ জানুয়ারি) এক মার্কিন ডলারে মিলেছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল, যা দেশের মুদ্রার ইতিহাসে সর্বোচ্চ দরপতন হিসেবে রেকর্ড হলো।

মুদ্রা বিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট জানিয়েছে, গতকাল এক ডলারে ছিল ১৫ লাখ রিয়াল, অর্থাৎ একদিনে রিয়ালের দরপতন হয়েছে প্রায় দেড় লাখ রিয়াল। এই বিপুল পতনের পেছনে ইরানে সরকারের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ ও দেশটির রাজনৈতিক অস্থিরতা অন্যতম কারণ।

গত মাসের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের জেরে ইরানের সরকার ৭ জানুয়ারি ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে দেশটির মুদ্রার বাজারে তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। বোনবাস্ট জানিয়েছে, ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে আঞ্চলিক বাজার যেমন ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তে ইরানি রিয়ালের বিনিময় হার সঠিকভাবে জানা যাচ্ছে না।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর যাচ্ছে। তার এই ঘোষণার পর বাজারে আরও বেশি অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে নৌ ব্লকেড তৈরি করতে পারে এবং দেশটির তেল ও গ্যাসফিল্ড লক্ষ্য করেও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

বিশ্বজুড়ে এ ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ইরানি রিয়ালের মূল্য সংকটের বড় কারণ হিসেবে কাজ করছে। ইরানের মুদ্রার অবমূল্যায়ন দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে এবং সাধারণ মানুষ দিন দিন দুর্ভোগে পড়ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর