ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনার অভিজ্ঞতা নেই : তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ দেখতে চায় কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কার্যকর পরিকল্পনা করতে সক্ষম। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যার কাছে দেশকে সুন্দরভাবে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ছাড়া এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম অভিজ্ঞ কোনো রাজনৈতিক দল নেই।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্ক এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের মানুষ তাদের বিশ্বাসযোগ্য নেতৃত্বকে দেখে। যারা বিপদের সময় জনগণকে ফেলে রেখে যায়নি, তাদের প্রতি মানুষ ভরসা রাখে। এই গুণাবলী বিএনপির মধ্যে বিদ্যমান।

তারেক রহমান বলেন, দেশের জন্য ১৯৭১ সালে লাখো শহীদ জীবন উৎসর্গ করেছে স্বাধীনতা অর্জনের জন্য। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে বহু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতা রক্ষায়। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। তিনি বলেন, লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই; তাতে লাভ কিছু হবে না।

তিনি আরও বলেন, দেশের ২০ কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিছু গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। যারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবে, তাদের জনগণ সরাসরি ‘গুপ্ত’ হিসেবে শনাক্ত করবে। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরে তাদের কার্যক্রম দেখা যায়নি; তারা তাদের পুরনো অবস্থানের সঙ্গে যুক্ত ছিল।

সিরাজগঞ্জের মানুষকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, স্থানীয় তাঁতশিল্প ও লুঙ্গি শিল্পের গুরুত্ব দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে। ক্ষমতায় গেলে এই অঞ্চলের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারবে।

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার নির্বাচনী আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং জনগণের কাছে ভোট চেয়ে আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর