ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে চ্যানেল এস টেলিভিশন'র বর্ষপূর্তি উদযাপন


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টেলিভিশন'র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, রেলী ও মাদ্রাসা শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে কেক কাটার পর ফোরাম কার্যালয় হতে রেলী বের হয়ে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব, রেল স্টেশন প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দৌলতদিয়ার একটি মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গোয়ালন্দ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র গৌধুলী পার্কে আনন্দ আয়োজন করা হয়।

আলোচনা সভায় দৈনিক জনকন্ঠ পত্রিকা ও চ্যানেল এস টেলিভিশন'র গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হোসেন আক্কাস, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সদস্য ও মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেন, যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, সদস্য ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ মজিবুর রহমান খান জুয়েল, সদস্য ও দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি নুরুল হক মিলন, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, গ্রীন টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, পৌর জিয়া মঞ্চের সভাপতি মোঃ সেলিম শেখ প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর