ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি: সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

নড়াইল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম. নাগিব হোসেনকে ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক নাগিব অভিযোগ করেন, বুধবার গভীর রাতে ৬-৭ জন অস্ত্রধারী ব্যক্তি মাইক্রোবাসে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ঘর থেকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়ির গেটেও আঘাত করা হয়। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের কারণে এই হামলার চেষ্টা হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, হুমকি উপেক্ষা করে তিনি নির্বাচনী মাঠে থেকে লড়াই করবেন। বিষয়টি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে নড়াইল-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও ভোটাধিকারকে ভয় দেখানোর অপচেষ্টা। নড়াগাতি থানার ওসি মো. আব্দুর রহিম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর