ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এপস্টেইন নথি ফাঁস, বিল গেটস নিয়ে নতুন বিতর্ক


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৫০ পিএম

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। নথি প্রকাশের পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন এবং তার বিরুদ্ধে ওঠা বিতর্ক নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার এই বিপুল নথি, ২০০০ ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে ডিসেম্বরে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে কিছু নথি প্রকাশ করা হলেও ১,০০০-এর বেশি ভিকটিমের পরিচয় সুরক্ষার স্বার্থে বাকিগুলো তখন আটকে রাখা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন প্রকাশিত নথির মধ্যে কিছু খসড়া ইমেইল আছে যা এপস্টেইন লিখেছিলেন বলে মনে করা হচ্ছে। এসব ইমেইলে বিল গেটসের ওপর আলোকপাত করা হয়েছে। দাবি করা হয়, গেটস কথিত ‘রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হয়েছেন এবং তা তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছে গোপন করার চেষ্টা করেছিলেন।

এপস্টেইন এই দাবিগুলো গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিচের পক্ষ থেকে একটি খসড়া বিবৃতিতে লিখেছিলেন। সেখানে বলা হয়, নিকোলিচকে গেটসের ‘রুশ মেয়েদের সঙ্গে সম্পর্কের পরিণতি মোকাবিলায় ওষুধ সংগ্রহ, বিবাহিত নারীদের সঙ্গে তার গোপন সাক্ষাতে সহায়তা’ করতে বাধ্য করা হয়েছিল। খসড়া বিবৃতিতে ব্রিজ টুর্নামেন্টের জন্য ‘অ্যাডারাল’ ওষুধ সরবরাহের কথাও উল্লেখ আছে।

অন্য একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, গেটস নিজেকে রক্ষা করতে মেলিন্ডাকে তার অজান্তে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য নিকোলিচের সাহায্য চেয়েছিলেন। নথিতে সতর্ক করা হয়, মেলিন্ডা যদি প্রকাশ্যে বিচ্ছেদের মামলা করেন, তবে তাদের দাতব্য কার্যক্রম বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে।

২০১৭ সালে রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভোর সঙ্গে গেটসের কথিত সম্পর্ক ফাঁস করার হুমকিও নথিতে পুনরায় উঠে এসেছে। ধারণা করা হয়, এপস্টেইন একটি চ্যারিটেবল ফান্ডে বিনিয়োগ করতে গেটস অস্বীকৃতি জানানোর পর হুমকি দিয়েছিলেন।

বিল গেটসের একজন মুখপাত্র সব দাবি কড়াভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘নথিগুলো কেবল এপস্টেইনের হতাশা এবং কাউকে ফাঁদে ফেলার প্রমাণ। এই দাবিগুলো সম্পূর্ণ অবাস্তব ও মিথ্যা।’

১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বিল গেটস ও মেলিন্ডা বিবাহিত ছিলেন। মেলিন্ডা এর আগে জানিয়েছিলেন, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং এপস্টেইনের সঙ্গে তার মেলামেশা তাদের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর