ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জে সড়ক দখলমুক্তির অভিযানে জরিমানা ও কারাদণ্ড


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি


নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দীর্ঘদিন যাবৎ যানবাহন চালক ও সবজি ব্যবসায়ীদের অবৈধ দখলে সড়ক ও ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় মারাত্মক যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এতে পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।

এই অবস্থা দূরীকরণে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মোহনগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে রাখা যানবাহন ও ব্যবসায়ীদের সরিয়ে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৭ জনের বিরুদ্ধে সড়ক দখলের দায়ে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মো. সোহেল মিয়া (৪৫) কে একাধিকবার সতর্ক করার পরও অবৈধ দখল অব্যাহত রাখায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের বলেন, “সোহেল মিয়াকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা অমান্য করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের ফলে মোহনগঞ্জ পৌরশহরে যানজট কমে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এই পদক্ষেপকে যথাযথ ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন।


এ সম্পর্কিত আরো খবর