ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

‘রাজবাড়ীতে পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের ধূলাবালি সোনায় পরিনত হবে’


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:৪২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের ধূলাবালি সোনায় পরিনত হবে। উপজেলার উজানচরে নির্বাচনী জনসভায় কথাগুলো বলেন রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) এর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উজানচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ চুন্নু মীর মালতের সঞ্চালনায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা মজি, কৃষকদলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত নেতৃবৃন্দদের কাছে আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে গোয়ালন্দ উপজেলায় দ্বিতীয় পদ্মা সেতু, বিশ্ববিদ্যালয়, আধুনিক হাসপাতাল, নদী শাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর