ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ৯ম পে-স্কেলের দাবিতে সরকারী কর্মচারীদের বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারী কর্মচারীরা। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীরা।

বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন কাজল ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের নেতৃত্বে তাড়াশ উপজেলার সকল সরকারী অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন কাজল বলেন, ৯ম পে-স্কেল বাস্তবায়ন সারা দেশের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এই শ্রেণীর কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করতে হবে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করতে হবে। এই দাবিগুলো কোনো নতুন দাবি নয়, বরং কর্মচারীদের ন্যায্য অধিকার। বারবার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।

জাহাঙ্গীর হোসেন কাজল হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের দিকেও যেতে বাধ্য হবেন কর্মচারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সরকারী সেবার গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবির বিষয়টি বিবেচনা করবে।

কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শেষে কর্মচারীরা কর্মসূচি স্থগিত করেন এবং পরবর্তী নির্দেশনার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন বলে জানান।


এ সম্পর্কিত আরো খবর