ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

. কিশোরগঞ্জে জামায়াতের প্রস্তুতি, লক্ষাধিক মানুষের অংশগ্রহণ আশা


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৪ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি তিনি কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই জনসভা আয়োজন করা হয়েছে। এতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ আশা করা হচ্ছে। ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতের অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াতের স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলি সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভায় ১১ দলীয় নির্বাচনী জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের প্রার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


এ সম্পর্কিত আরো খবর