ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনা-২ আসন

খেলাফত প্রার্থী রহিমের প্রত্যাহার, বিএনপির আনোয়ারুল হকের প্রতি সমর্থন


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনা-২ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ মার্কা) প্রার্থী গাজী মুহাম্মাদ আবদুর রহীম সোমবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জেলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি মনোনীত প্রার্থী চিকিৎসক ডাঃ আনোয়ারুল হক ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ’ ও ‘সজ্জন ব্যক্তি’ হওয়ায় তাঁকে সমর্থন দিতে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

রহীম বলেন, “আনোয়ারুল হক আলেম-ওলামাদের পছন্দ করেন এবং তিনি নেত্রকোনার উন্নয়নে কাজ করতে সক্ষম। আমি তারেক রহমান ও আনোয়ারুল হককে শক্তিশালী করার লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহার করছি এবং আনুষ্ঠানিকভাবে ধানের শীষ ও বিএনপির পক্ষে কাজ করব।”

গাজী মুহাম্মাদ আবদুর রহীম খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব। এর আগে জেলা রিটানিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেন, কিন্তু আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পান। সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের জেলা কমিটির অন্যান্য নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা-২ আসনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও খেলাফত আন্দোলনের প্রার্থী ছাড়াও আছেন জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল কাইয়ুম।

নেত্রকোনায় মোট পাঁচটি আসনে অন্তত ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির দলীয় মনোনীত প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

নেত্রকোনা-২ আসনে খেলাফত প্রার্থীর প্রত্যাহারের ফলে বিএনপির সমর্থন আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভোটারদের দিক থেকে এটি ধানের শীষের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নেত্রকোনা-২ আসনের ভোটাররা এই সিদ্ধান্তকে গুরুত্বসহকারে দেখছেন এবং নির্বাচনের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর