ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন: জামায়াত আমির


  • আপলোড সময় : সোমবার ০২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজ জেগে উঠেছে। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন ডাকসু, চাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেশের গণজোয়ারের পথ সুগম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, “২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এই সত্য অস্বীকার করে তাদের ২৬-এ লাল কার্ড দেখাতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আজাদী জেগে উঠেছে, যা গণজোয়ারের শক্তিকে তুলে ধরেছে।

ভোটের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “যে কেউ টাকা দিয়ে ভোট কিনতে এলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। আগে স্লোগান ছিল, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’, কিন্তু এবার তা হবে না। যে কেউ ভোট দিতে আসবে, তার হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।”

বিজয়ের আগে নেতাকর্মীদের বিশ্রাম না নিতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিগত সাড়ে পনের বছর তারা মজলুম ছিল, কিন্তু মাত্র ১৬ মাসের ব্যবধানে একটি দল চাঁদাবাজ হয়ে উঠেছে। আগামী নির্বাচনে বিজয়ী হলে তাদের দুর্নীতির স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

সীতাকুণ্ডে অনুষ্ঠিত জনসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান ও উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।


এ সম্পর্কিত আরো খবর