ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে পারিবারিক কলহে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:১৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার দেওয়ান পাড়া ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ মোঃ সোনাই শেখের স্ত্রী রোকেয়া বেগম (৫০)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে রোকেয়া বেগম তার বসত বাড়ির আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই বিল্লাল হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শুরু করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে দেওয়ান পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃতদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করে বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে যা অত্যন্ত দুঃখজনক। সামাজিকভাবে মনস্তাত্ত্বিক সহায়তা ও সচেতনতার প্রয়োজনীয়তা আরেকবার স্পষ্ট হলো।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর