ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ নেতানিয়াহুর পতনে আরবদের সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভ সাজেকে পাল্টাপাল্টি কর্মসূচি: ফের ১২ ঘণ্টার নতুন অবরোধ ঘোষণা যুদ্ধের শেষ পরিণতি আমরাই ঠিক করব: যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর বার্তা ৮৬ বছর পর লা লিগায় অবিশ্বাস্য ইতিহাস গড়ল বার্সেলোনা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কবার্তা জারি টিল অস্ত্রোপচার কাটিয়ে তিন দেশ সফরে পোপ লিও এক রুট এক কোম্পানি: ঢাকায় ৬ রুটে বাস চলাচল শুরু

গোয়ালন্দে পারিবারিক কলহে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:১৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার দেওয়ান পাড়া ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ মোঃ সোনাই শেখের স্ত্রী রোকেয়া বেগম (৫০)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে রোকেয়া বেগম তার বসত বাড়ির আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই বিল্লাল হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শুরু করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে দেওয়ান পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃতদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করে বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে যা অত্যন্ত দুঃখজনক। সামাজিকভাবে মনস্তাত্ত্বিক সহায়তা ও সচেতনতার প্রয়োজনীয়তা আরেকবার স্পষ্ট হলো।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর