ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় নারীর অধিকার ও ন্যায়বিচার নিয়ে নাগরিক সংলাপ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় তৃণমূল পর্যায়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জেন্ডার সমতা বিষয়ক এক বিশেষ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ‘অগ্রগতি রিসোর্ট সেন্টারে’ এই সংলাপের আয়োজন করা হয়।

জাতীয় অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভ (নাগরিক) প্রকল্পের আওতায় যৌথভাবে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, ‘নকশী কাঁথা’ এবং ‘উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’ এই কর্মসূচির আয়োজন করে।

অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, এবং অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে জেন্ডারভিত্তিক বৈষম্য নিরসনে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি।

সংলাপে ‘আমরাই পারি’ জোটের কো-অর্ডিনেটর যারুফিয়া নুর এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার নাজমুস সাকিব বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর, শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

সংলাপের মাধ্যমে জেন্ডার সমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সকল স্তরের সহযোগিতা ও সচেতনতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীরা সরকারি নীতিমালা কার্যকর করার পাশাপাশি সমাজের প্রত্যেক স্তরে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক আবু সাইদ ও জুলফিকার রায়হানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর